শিরোনাম :
ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’ রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

রায়পুরায় খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল আমিন, রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র কুরআন খতম, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়ন তালুককান্দি শুক্কুইরা বাজারে এ কুরআন খতম শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে রাখেন নরসিংদী ৫রায়পুরা আসনে বিএনপির মনোনীত প্রাথী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী ভূইয়া, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,
উপজেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন,সহসাংগঠনিক সম্পাদক এম এ কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, উপজেলা মহিলাদল সভাপতি আফরিনা আসাদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মেম্বার,
উপজেলা যুবদল সদস্য শহিদুল ইসলাম সেলিম মোল্লা,
মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ডক্টর বিল্লাল,
ইউনিয়ন বিএনপি নেতা অহিদ খন্দকার,
মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম সনেট,মুছাপুর ইউনিয়ন সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম খন্দকার সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে মুছাপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সব শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মুছাপুর ইউনিয়ন উলামাদলের সভাপতি হাফেজ নুরুল হক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category