শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আল আমিন,রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি / ৩৯২ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে হাসনাবাদ হাইলাইট একাডেমি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) সকালে উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গল্প বলা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ও চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ হাইলাইট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর আলম বাদল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন মেরাতলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সুমন নেওয়াজ।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সংস্কৃতিচর্চা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category