শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

রোগী ও পথচারীদের মাঝে ‘আমাদের হাতিয়া’র ইফতার বিতরণ

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ১৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, রোগীর স্বজন ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে “আমাদের হাতিয়া” স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার বিকেলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং আশপাশে থাকা পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল আপেল, কমলা, খেজুর, পানি, বুট, মুড়ি ও বিভিন্ন ধরনের খাবার।

এ সময় “আমাদের হাতিয়া” সংগঠনের সভাপতি আয়াত হোসেন জুয়েল বলেন, রমজানের পবিত্রতা ও মানবিকতার চেতনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে অনেক রোগী ও তাদের স্বজন দূর-দূরান্ত থেকে এসে অবস্থান করেন। তাদের অনেকের পক্ষেই সময়মতো ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার পেয়ে রোগী ও পথচারীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category