শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শরীয়তপুরে তিনটি সংসদীয় আসনে ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মো.সাহেদ আহমেদ, শরীডপুর / ১৩৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলায় তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৭ হাজার ৩৮০ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। এবারের সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এই ১০টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৩ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন ভোটারের বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। রিকশা প্রতীকে খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. তোফায়েল আহমেদ, শাপলা প্রতীকে এনসিপির আব্দুর রহমান এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ নির্বাচন করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ নজরুল ইসলাম ও ঘোড়া প্রতীকে মোহাম্মদ গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ৪ লাখ ১৫ হাজার ৫২ জন ভোটারের বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন নির্বাচন করছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ইমরান হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির জসিম উদ্দিন এবং কলম প্রতীকে জনতার দলের পারভেজ মোশাররফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে আলমগীর হোসেন ও সোফা প্রতীকে মো. নাসির নির্বাচন করছেন।শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন ভোটারের বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নির্বাচন করছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. আজহারুল ইসলাম, লাঙল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল হান্নান এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হানিফ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category