শিরোনাম :
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর উদ্বোধন  স্কুলে মোবাইল নিয়ে আসাকে কেন্দ্র করে ক্লাস রুমে সহপাঠিকে ছুরিকাঘাতে আহত স্বাস্থ্য দিবস পালিত হলেও বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সংকট জনবল চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইন সহ নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির হবিগঞ্জে সালিশ বৈঠকেই সংঘর্ষ নিহত ১,আহত ৩০ ‎ ‎ ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ শরীয়তপুরে পেট্রোল বিক্রির অভিযোগা, নেতার দোকানে তালা ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে আহত ২০ ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আ’টক
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে পেট্রোল বিক্রির অভিযোগা, নেতার দোকানে তালা

মো.সাহেদ আহমেদ, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি। / ৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

শরীয়তপুর গোসাইরহাটে অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল মজুদ রেখে প্রতি লিটার ২শত টাকা করে বিক্রি করার অভিযোগে কাঞ্চন সরদার নামের এক আ.লীগ নেতার দোকানে তালা দিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম। সোমবার বিকেলে কোদালপুর বাজারে অভিযানকালে তিনি দোকানে কাউকে না পেয়ে তালা মেরে দেন।

অভিযুক্ত কাঞ্চন সরদার কোদালপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ও কোদালপুর বাজারে জ্বালানি তেল ব্যবসা করে আসছেন। স্থানীয়রা সূত্রে জানা গেছে, সারাদেশে জ্বালানে তীব্র সংকটের মধ্যে রয়েছে। তার কাছে তেল থাকা সত্বেও তিনি যথা সময়ে ন্যায্য মূল্যে তেল বিক্রি না করে মজুদ রেখে মাঝে মাঝে প্রতি লিটারে দাম বাড়িয়ে ২’ শ টাকা করে আসছে।

সোমবার সন্ধায় তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, আমরা অভিযোগ পেয়েছি কোদালপুর বাজারের কাঞ্চন সরদার নামে এক তেল ব্যবসায়ী প্রতি লিটারে ২ ‘ টাকা করে পেট্রোল বিক্রি করে আসছে তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান করি। অভিযানের খবর টের পেয়ে দোকানে তালা মেরে পালিয়ে যায়। এসময় কাউকে না পেয়ে মোবাইল কোর্ট করা সম্ভব হয়নি তাই দোকানে আরো একটি তালা মেরে দিয়ে আসি। এরপরে ঐ দোকানের মালিক উপস্থিত ছিলেন না তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ইউএনও অফিসে এসে মোছলেকা দিতে কঠোরভাবে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category