শরীয়তপুর সখিপুরে কাওয়ালী গানের প্রলোভনে এক নারিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত রসিদ হাওলাদার কে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিদ্বিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর র্যাব- ৮ ও নারায়নগঞ্জ র্যাব – ১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রসিদ হাওলাদার(৪৫) দক্ষিণ তারাবুনিয়ার মহব্বত আলী মোল্লার কান্দির মহিজল হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে কাওয়ালী গানের প্রলোভন দেখিয়ে গত ৫ ডিসেম্বর রসিদ হাওলাদার মোবাইল ফোনে ওই নারীকে সখিপুর দক্ষিন তারাবুনিয়া এলাকায় গানের আসরে যেতে বলে। পরে রসিদ হাওলদার গানের আসরে নেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় ভুক্তভোগীকে। কিছুক্ষণ পর ইদ্রিস মাল, স্বপন সরকারসহ নামে আরও কয়েকজন ব্যক্তি ওই নারীকে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর ভুক্তভোগী ওই নারী সখিপুর থানায় মামলা দায়ের করেন।