শিরোনাম :
নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে দুই দোকানদার’কে জরিমানা নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দোকান টিনের ঘর উচ্ছেদ ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়” মির্জা ফখরুল টুঙ্গিপাড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ মাধবপুরে বালি উত্তোলনে প্রশাসনের অভিযানে জরিমানা ২ লাখ ৫০ হাজার শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, তাহেরীর অফিসে প্রশাসনের তালা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাহেরীকে সতর্ক করল ইসি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, তাহেরীর অফিসে প্রশাসনের তালা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি / ১৯ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ-৪ (শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি নির্বাচনী অফিস সিলগালা করেছে প্রশাসন। আচরণবিধি অনুযায়ী একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস রাখার নিয়ম থাকলেও তিনি দুটি অফিস খোলায় এ ব্যবস্থা নেওয়া হয়।

‎রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অফিসটি সিলগালা করেন।

‎প্রশাসন সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজারে একটি ও একই ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আরেকটি অফিস খোলেন প্রার্থী মুফতি তাহেরী। এর মধ্যে নতুন ব্রিজ এলাকার অফিসটি সিলগালা করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অফিসটি সিলগালা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

‎এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, “আমরা প্রচারণা শেষে ফিরে দেখি অফিসটি সিলগালা করা হয়েছে।

‎পরে জানতে পারি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ ব্যবস্থা নিয়েছেন। বড়কোটা বাজারে যে অফিসের কথা বলা হচ্ছে, সেটি আমাদের মূল অফিস নয়-সেখানে শুধু প্রার্থীর ব্যানার টানানো হয়েছিল। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category