এ শিক্ষা উদ্যোক্তার মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তাগণ ছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
শেখ কবির বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ২০০১ সালে বিআইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টানা ১৩ বছর তিনি এ পদে ছিলেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানও ছিলেন শেখ কবির। এছাড়া তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।
১৯৪২ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।
শেখ কবির ছিলেন একজন শিক্ষা উদ্যোক্তা। স্কুল কলেজ প্রতিষ্ঠা ছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উচ্চশিক্ষার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।