শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শ্রদ্ধা ও ভালোবাসায় টুঙ্গিপাড়ায় অমর একুশে পালিত

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৮৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দেওয়া বীর শহীদদের স্মরণ করতে একুশের প্রথম প্রহরেই টুঙ্গিপাড়া শহীদ মিনারে মানুষের ঢল নামে।

রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। একই সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাঁদের এই মহান আত্মদান জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষার মর্যাদা রক্ষায় উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, ১৯৫২-এর চেতনা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা সাহস জোগায়।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ সেখানে উপস্থিত ছিলেন।

রাত বাড়ার সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ছেয়ে যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category