শিরোনাম :
শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রামের উলিপুরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা হাতিয়ায় বাবা-ছেলে দু’জনই গুরুতর অসুস্থ মানবিক সহায়তার আবেদন বাগেরহাটে ভবনের সানসেড নির্মানে প্রতিবাদ করায় হামলা, সংবাদ সম্মেলন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎

মোঃসুলতান মাহমুদ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি / ২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়!
‎​রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়!
‎​
‎​অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তিন প্রতিষ্ঠানকে নিম্নোক্ত হারে জরিমানা করা হয়-
‎​মা-বাবা মেডিক্যাল হল: ১৫ হাজার টাকা!
​কাশফি মেডিসিন কর্নার: ১০ হাজার টাকা।
‎​জোবেদা মেডিকেল হল: ৫ হাজার টাকা!

‎​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যেসব স্যাম্পল বা নমুনা ওষুধ প্রদান করে, সেগুলো আইনত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একটি চক্র জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এসব স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে আসছিল,

‎​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন-
‎​”জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রথমবার হওয়ায় সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অর্থদণ্ডের পাশাপাশিন অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করা হবে।”

‎​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category