শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে ঘিরে হবিগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা জুড়ে র‍্যাব–৯, পুলিশ, বিজিবি, আনসার ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎বুধবার সকালে হবিগঞ্জ শহরের জে.কে. অ্যান্ড এইচ. কে. হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন র‍্যাব–৯ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন।

‎তিনি জানান, জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, পুরো জেলায় ২,০৬৭ জন পুলিশ সদস্য, প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার, এবং সীমান্ত ও দুর্গম এলাকায় ১৭টি বিজিবি প্লাটুন টহলে রয়েছে।

‎লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন বলেন,
‎“ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা তাৎক্ষণিকভাবে দমন করা হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
‎তিনি আরও জানান, সীমান্ত ও সংবেদনশীল এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের যৌথ টহল চলছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

‎স্থানীয়রা বলছেন, প্রশাসনের কঠোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় তারা আশাবাদী-এবারের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category