শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উ’দ্ধার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি। / ১০৫ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তারা তথ্য পায় যে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নূরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকায় একটি অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়।
‎তল্লাশির একপর্যায়ে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অস্ত্রটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

‎উদ্ধার করা এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৯ জানায়, সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
‎স্থানীয় বাসিন্দারা জানান, জনবহুল এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category