শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স

হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৮৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে ব্যালেট বাক্সসহ নির্বাচনের সরনঞ্জাম। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা সদর থেকে স্ব স্ব কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তারা তাদের লোকজন নিয়ে গাড়ীতে নলচিরা ঘাটে পৌছান। এরপর তারা নির্বাচন কমিশনের বরাদ্ধ দেওয়া সিট্রাকে চেয়ারম্যান ঘাট হয়ে স্ব স্ব কেন্দ্রে পৌছান।

নোয়াখালী- ৬ হাতিয়া আসনটি ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে হরনী চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নটি নদী পার হয়ে যেতে হয়। হাতিয়ার মূলভ’খন্ড থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নর কর্মকর্তারা সকালে রওয়ানা হয়। বিকাল ২ টার মধ্যে তারা স্ব স্ব কেন্দ্রে গিয়ে পৌছাই।

২১ কেন্দ্র চর আজমল ভ’মিহীন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেগেদী হাসান জানান, সকাল ১১ টায় তারা মালামাল নিয়ে রওয়ানা হন। মাঝখানে সিট্রাকে নদী পার হয়ে এপাড়ে তাদের জন্য রাখা নির্ধারীত গাড়ীতে কেন্দ্রে পৌছান। সাথে তাদের সকল কর্মকর্তা ছিল। কেন্দ্রে পৌছাতে কোন সমস্যা হয়নি।

তিনি আরো জানান, একসাথে হরনী ও চানন্দী ইউনিয়নের সকল কেন্দ্রে প্রিসাইডিং অফিসার গন তাদের মালামাল নিয়ে একসাথে চলে এসেছেন। ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহন শেষে আবার একই ভাবে তারা হাতিয়াতে ফিরে আসবেন বলে জানান তিনি।
১২ ফেব্রুয়ারী হাতিয়াতে ১০৪ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এবার হাতিয়াতে ১০ জন প্রার্থী প্রতিদ্বদন্ধীতা করছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নদীর ওপারের ভোটকেন্দ্রগুলোর মালামাল আগেই পাঠানো হয়েছে। পর্যাক্রমে এখন মূল হাতিয়ার বিভিন্ন কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। মালামাল পৌছাতে কোথাও কোন সমস্যা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category