শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঐতিহ্যবাহী চারশত বছরের জামাই মেলা মেলা কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

হাতিয়া মানব কল্যাণ ফোরামের শীতকালীন লেপ বিতরণ

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

হাতিয়া মানব কল্যাণ ফোরাম কর্তৃক শীতকালীন লেপ বিতরণ কার্যক্রম ২০২৫ আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় নিঝুম দ্বীপের ৮০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুর্তুজা মাহমুদ রায়হান এবং তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আহমেদ বাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন—
ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের,সাবেক সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য মাকছুদের রহমান,উপদেষ্টা কমিটির সদস্য মো. নিরব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির মো শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত,সহসভাপতি জাফর উদ্দিন, নাহিদুল ইসলাম তুহিন, ফজলে রাব্বি, নাঈম উদ্দিন, জিহাদ, মিনহাজ, ফয়েজ উদ্দিন ও বাবলু।

অনুষ্ঠানে লেপ বিতরণের পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

এর আগে বুধবার (২৬ নভেম্বর) হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ৩০টি পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়। সব মিলিয়ে এ বছর মোট ১১০টি অসহায় পরিবারকে লেপ প্রদান করেছে হাতিয়া মানব কল্যাণ ফোরাম।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ফোরামটি নিয়মিতভাবে অসহায় পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি, রমজানে ইফতার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বন্যায় ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category