শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

১৩ নভেম্বরকে ঘিরে কুলিয়ারচরে বিভিন্ন রাস্তায় পুলিশের অভিযান

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি / ২২২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।
রোববার (০৯ নভেম্বর) দুপুরে ভৈরব-কিশোগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহজনক বিভিন্ন প্রকার যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের দেহ তল্লাশিসহ গাড়ি তল্লাশি করছে এবং বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করছে তারা কেউ ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিতে অংশগ্রহন করতে যাচ্ছে কি-না? এছাড়াও দেখার চেষ্টা করছে যানবাহনে কোন প্রকার অবৈধ অস্ত্র, ব্যানার কিংনা লিফলেট আছে কিনা। এ সময় পথচারীদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়।
জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও চার্জ পয়েন্টের সামনে ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাত-দিন ঝটিকা মিছিল বের করছে। এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ১৩ নভেম্বরকে ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশের ন্যয় কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, যে কোন নাশকতা ঠেকাতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category