• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
পূবাইলে হত্যা রহস্যের মাঝেই আলতাবের বাড়িতে চুরি মাধবদীতে পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা মাধবপুরে মহাসড়কের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াচাপরায় পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ নবীগঞ্জে সিয়াম হ’ত্যা: পলাতক আসামি লিংকন গ্রে’প্তার চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ তিন মেয়েকে পাঁচবার বিয়ে, আসামী হয়ে কারাগারে চেয়ারম্যানের ছেলে মিঠু মির্জাপুরে আত্মসমর্পণ: আ.লীগ নেতা শামীম কারাগারে রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ,১৪৪ ধারা জারি গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নি’হ’ত, আ’হত ৬ জন

পূবাইলে হত্যা রহস্যের মাঝেই আলতাবের বাড়িতে চুরি

মোঃ মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরে পূবাইল থানা ধীন ৪০নং ওয়ার্ড মেঘডুবী বড় বাড়ি এলাকায় ২৫ইং সালে ডিসেম্বর মাসে নিজ কর্মক্ষেত্রে নৃশংস ভাবে খুন হয় মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন।

চার মাসে এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকান্ডের কোন আসামী, থানা পুলিশের তদন্ত শেষে সেই মাললা এখন পিবিআই এর হাতে,গাজীপুর জেলা পিবিয়আই এর এএসপি আলতাব হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্তকরণের চেষ্টা চলছে।

এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে পাশাপাশি দুটি বাড়ি থাকায় পুরাতন বাড়ি ছেড়ে তার বড় ছেলে সবুজের নতুন বাড়িতে রাত্রিযাপন করে থাকে, আবার সকাল হলে ফিরে আসেন পুরাতন বাড়িতে।

আলতাব হত্যাকান্ডের সেই শোক কাটতে না কাটতে সোমবার (৫ মে) রাতে আলতাবের পুরাতন বাড়িতে হানা দেয় চোর চক্রের সদস্যরা।

পুরাতন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর চক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থ সহ নানান প্রয়োজনীয় জিনিস পত্র, লন্ড ভন্ড করে রেখে যায় আসবাবপত্র।

৪ মাসেব ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে, পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা