শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১১শত ৭৮ কেজি পলিথিন জব্দ,

মো.সাহেদ আহমেদ,শরীয়তপুর প্রতিনিধি / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ১টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ১১৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুষার সাহা ভ্র্যাম্যমান আদালতে মাধ্যমে এ জরিমানা করেন এসময় উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মেহরা আফরোজ সুবর্না। এছাড়াও বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক এবং লিফলেট বিতরন করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রাসেল নোমান জাননা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category