• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১ কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

রামুতে বিপুল ই’য়া’বাসহ ৩ নারী আ’টক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর পৃথক অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় সন্দেহভাজন একটি ইজি বাইকে থাকা দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২২টি বান্ডেল ইয়াবা।
র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মোট ৬০টি বান্ডেলে ছিল ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category