শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা উখিয়া ৬৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার ইউরোপের স্বপ্ন দেখিয়ে দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর উদ্বোধন 
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

স্কুলে মোবাইল নিয়ে আসাকে কেন্দ্র করে ক্লাস রুমে সহপাঠিকে ছুরিকাঘাতে আহত

মো.সাহেদ আহমেদ।,শরীয়তপুর প্রতিনিধি / ৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

শরীয়তপুর গোসাইরহাটে বিদ্যালয়ের ক্লাস রুমে মোবাইল নিয়ে আসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে আহত হয়েছে নবম শ্রেণির ছাত্র জুনায়েদ।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবব শ্রেণীর ক্লাসরুমে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের কোন শিক্ষক মন্তব্য করেননি।

মঙ্গলবার দুপুর সোয়া ১টায় দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাসরুমে সহপাঠীরধারা নবম শ্রেণীর ভোকেশনালের শিক্ষার্থী মোঃ জুনায়েদ সরকার (১৭) ছুরিকাঘাতে আহত হআ। আহত জুনায়েদ উপজেলার কোদালপুর ইউনিয়নের ঢালীপাড়া গ্রামের মানিক সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট পৌরসভার ধীপুর গ্রামের শাহাবুদ্দিন এর ছেলে মো. নয়ন উরফে সোহানের মধ্যে ক্লাসে মোবাইল আনা না আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।এর জের ধরে অভিযুক্ত সোহান আচমকা পকেট থেকে ছুরি বের করে জুনায়েদকে কুপিয়ে হাতে ও পিঠে গুরুত্বর আহত করেন। এসময় জুনায়েদের চিৎকার দিলে অভিযুক্ত সোহান পালিয়ে যান। অন্যান্য ছাত্র ও শিক্ষকরা ঘটনাস্থলে এসে জুনায়েদকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। এসময় জুনায়দের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম জানান, বিদ্যালয়ের ঘটনায় মামলা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category