• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
সাংবাদিকদের ওপর হা’মলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা অভিনব কায়দায় পাচারকালে ১৯শ ৮০ পিস ইয়াবাসহ আটক বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা কুমিল্লা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি: ব্রাহ্মণপাড়ার ফারুক হোসেন ইতালির রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার কালবৈশাখীর বজ্র কেড়ে নিল এক কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন রাণীনগরে ৩দিন ব্যপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচংয়ে আগুনে পুড়িয়ে হ’ত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত ঘটনায় জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
র‍্যাব জানায়, গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার বুড়িচং বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি কক্ষে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিশির মাহি (২৯) ও অভিযুক্তরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা শিশির মাহির হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানা-এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৬, তারিখ ১৭/০৫/২০২৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।
র‍্যাবের তথ্য মতে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে প্রধান আসামী জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬) কে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category