শিরোনাম :
বেলাবতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, ১০ দিনের কারাদণ্ড কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক দুর্ঘটনায় প্রান গেলো ভ্যান চালোকের বেলাবতে শহীদ জিয়া স্মৃতি রক্তদান সংগঠনের সদস্য ফরম বিতরণ জামালগঞ্জে পুষ্টি সপ্তাহে সাংবাদিক হেনস্তা, এলাকায় চরম উত্তেজনা ভূরুঙ্গামারী শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ চুলকাটিতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত কলেজ ছাত্র হত্যার নেপথ্যে হেলাল—নবীগঞ্জে গ্রেপ্তার ৩ অষ্টগ্রামের হাওরে ধানে নেক ব্লাস্ট আতঙ্ক, সোনালি স্বপ্নে দুশ্চিন্তার ছায়া অল্প টাকায় কঠিন খাটুনি, বেঁচে থাকাই রূপসীদের বড় যুদ্ধ কুলিয়ারচরে ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে পুষ্টি সপ্তাহে সাংবাদিক হেনস্তা, এলাকায় চরম উত্তেজনা

শাহিন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আলমগীর।
অনুষ্ঠানে পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শুরুতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চললেও শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সাংবাদিক তাহের আহমেদ অভিযোগ করেন, পূর্ববর্তী কর্মসূচিগুলোতে সব সাংবাদিককে যথাযথভাবে অবহিত করা হয়নি, ফলে জনসচেতনতা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তিনি ভবিষ্যতে সকল গণমাধ্যমকর্মীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তার বক্তব্যের পরপরই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেক উত্তেজিত প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এরপর অনুষ্ঠানস্থলে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি সাংবাদিক তাহের আহমেদকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিক বৈঠক করে নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

জামালগঞ্জ প্রেসক্লাবও ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছে।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. আব্দুল মালেক বলেন, তিনি সাংবাদিক সমাজকে উদ্দেশ করে কোনো অবমাননাকর মন্তব্য করেননি; বরং একটি নির্দিষ্ট প্রশ্নের জবাব দিয়েছেন।

সরকারি অনুষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা ও সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category