শিরোনাম :
বেলাবতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, ১০ দিনের কারাদণ্ড কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক দুর্ঘটনায় প্রান গেলো ভ্যান চালোকের বেলাবতে শহীদ জিয়া স্মৃতি রক্তদান সংগঠনের সদস্য ফরম বিতরণ জামালগঞ্জে পুষ্টি সপ্তাহে সাংবাদিক হেনস্তা, এলাকায় চরম উত্তেজনা ভূরুঙ্গামারী শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ চুলকাটিতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত কলেজ ছাত্র হত্যার নেপথ্যে হেলাল—নবীগঞ্জে গ্রেপ্তার ৩ অষ্টগ্রামের হাওরে ধানে নেক ব্লাস্ট আতঙ্ক, সোনালি স্বপ্নে দুশ্চিন্তার ছায়া অল্প টাকায় কঠিন খাটুনি, বেঁচে থাকাই রূপসীদের বড় যুদ্ধ কুলিয়ারচরে ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বেলাবতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, ১০ দিনের কারাদণ্ড

মোঃ বাদল মিয়া, বেলাব( নরসিংদী) প্রতিনিধি: / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নরসিংদীর বেলাব উপজেলায় সরকারি রাস্তা কেটে আনারস চাষ করার অভিযোগে কাজল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, এনএসআই ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাসিন্দা কাজল মিয়া পিতা: শাহ নেওয়াজ সরকারি রাস্তা কেটে আনারস চাষ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়াছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category