শিরোনাম :
অষ্টগ্রামের হাওর ডুবল ভারী বৃষ্টিতে, দিশেহারা কৃষক-জনজীবন ঠাকুরগাঁওে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি টেকনাফে অপহরণচেষ্টা ঠেকাতে গিয়ে ইউপি সদস্যের ওপর হামলা, উত্তেজনা সাংবাদিকের উপর হামলার ঘটনায় চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ তথ্যমন্ত্রীর সঙ্গে দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ গোসাইরহাটে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন’র ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

গোসাইরহাটে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শরীয়তপুর গোসাইরহাটে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোসাইরহাট আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম এর সভাপতিত্বে ও গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মো. শাহবুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলার খামার বাড়ির কৃষি উপসম্প্রসারন মোপ্তফা কামান হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর আঞ্চলিক কৃষি সমপ্রসারন অধিদপ্তরের মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী, উপজেলা আহ্বায়ক সদস্য মো. জাকির হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখওয়াত হোসেন সুজন হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো.বিল্লাল সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল গাজী। এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কিষানি অংশগ্রহণ করেন। ‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও যোগ করেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কিষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর লঅর্থায়নে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি। মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারে, সেই লক্ষ্যেই এই ‘পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস’।  / ১১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শরীয়তপুর গোসাইরহাটে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোসাইরহাট আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম এর সভাপতিত্বে ও গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মো. শাহবুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলার খামার বাড়ির কৃষি উপসম্প্রসারন মোপ্তফা কামান হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর আঞ্চলিক কৃষি সমপ্রসারন অধিদপ্তরের মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী, উপজেলা আহ্বায়ক সদস্য মো. জাকির হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখওয়াত হোসেন সুজন হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো.বিল্লাল সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল গাজী।

এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কিষানি অংশগ্রহণ করেন।

‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও যোগ করেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কিষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর লঅর্থায়নে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি।

মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারে, সেই লক্ষ্যেই এই ‘পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস’।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category