• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
পশুর হাটে লাখ টাকার বাণিজ্য, সত্যতা পেয়েও জরিমানা কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মা’দক ও পরোয়ানাভুক্তসহ ৩ গ্রে’প্তার ঈদেও কাজ কম, ভালো নেই ভূরুঙ্গামারীর কামারপল্লী কৃষকের মাঠ থেকে মানুষের থালায় বিষের ছোবল শিশু রামিসা হ’ত্যা ও নারী নি’র্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন ভৈরবে জনতার হাতে ই’য়াবাসহ নারী আ’টক মৌলভীবাজারে জিআর চাল বিতরণ উদ্বোধন করলেন-এমপি নাসের রহমান চরকিং ইউনিয়ন ৫নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা মেম্বার প্রার্থী ইরাকের পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

শিশু রামিসা হ’ত্যা ও নারী নি’র্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

মো. রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায়বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে অষ্টগ্রাম উপজেলা পরিষদের ডিসি রোডের সামনে অষ্টগ্রাম উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার বিচার, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকিত হাওর ফাউন্ডেশনের ভলেন্টিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category