• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্

মো.মুক্তাদির হোসেন,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সমগ্র দেশ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পাক পাঞ্জাতন আহলে বাইয়াত ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। আসুন আমরা সবাই ঈদের প্রকৃত মর্মবাণী হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখি।”
তিনি আরও বলেন, “প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দ ও সুখের বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।”
ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্ বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় মহিমান্বিত। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগের ঘটনা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রিয় বস্তুকে কোরবানি করার যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা আমাদের জীবনে আত্মত্যাগ ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়তা করে।”
সবশেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ুক ঈদ মোবারক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category