• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
শিশুমেলা বিদ্যানিকেতন-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা আবারও সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক-কাজী দিলরুবা আজাদ শিল্পি নীলফামারীতে ডোমারে তরুণীর ম’র’দেহ উদ্ধার করেছে পুলিশ সরকারি ঈদ উপহারে নগদ অর্থ, জানতেন না অনেক দুস্থ মানুষ-ফজলুল হক মিলন কোতয়ালী পুলিশের অ’ভিযানে মা’দক কা’রবারি হোসেন গ্রে’ফ’তার ভৈরব ষ্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা মৌলভীবাজারে ঈদযাত্রা নিরাপদে বাস কাউন্টারে অ’ভিযান নওগাঁয় মা’দকের শী’র্ষ ডিলার সুমন ও তার দুই সহযোগীকে গ্রে’ফ’তার মোংলার ঠাকুরানী খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করলেন পরিবেশ-প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের স্থান পরিদর্শনে- মির্জা ফখরুল

সরকারি ঈদ উপহারে নগদ অর্থ, জানতেন না অনেক দুস্থ মানুষ-ফজলুল হক মিলন

মো.মুক্তাদির হোসেন,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের কথা ভেবে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল।

সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণেই আজ স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের কাছে শতভাগ পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এ সব বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণেল জন্য ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। বুধবার (২৭ মে) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত থেকে কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের ২৫০ জন দুস্থ, অসহায় ও দরিদ্র প্রত্যেক সুবিধাভোগীকে ৪ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করেন।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলেমান আলম, মো. ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category