• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হা’মলায় যুবলীগ নেতা নি’হ’ত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তিনি সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শবর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাস কে উদ্যেশ্য করে প্রথমে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারে। এতে এখলাস আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজী’র মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তবে কি কারণে বা কেন মাইঝে শিকদার তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category