• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ছালেহা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া সদর থানার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত নারী নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার মৃত সোবাহানের মেয়ে ছালেহা আক্তার (৪০)। অভিযানের সময় তার স্বামী আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, উক্ত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আব্দুস সোবাহানকে গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category