• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ নাসিরনগরের মহাখাল খালের শতবর্ষী সেতু এখন মৃ’ত্যু’ফাঁদ

হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও ড্রেসরুলস পর্যালোচনার অংশ হিসেবে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৪ জুন) সকালে হবিগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

‎পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সাখওয়াত হোসেন।

‎পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী সদস্যদের কুচকাওয়াজ, টার্নআউট ও পেশাগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখা এবং পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎পরে তিনি জেলা পুলিশের ব্যবহৃত যানবাহন ও অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় যানবাহন ও অস্ত্রের নিরাপত্তা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত বিধি অনুসারে ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

‎অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ. কে. এম. সালিমুল হক, ডিআইও-১ (ডিএসবি), বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category