• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রাহাত, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন ফকির রাজ, বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার, মাসুদ পারভেজ,নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূরে আলম,যুবদল নেতা রবিন মোল্লা,রতন মিয়া, কাউছার আহমেদ, সোহেল রানা,আনিছুর রহমান, আমিনুল হক,ইব্রাহিম,উসমান মোল্লা,ফারুক মিয়া,মোঃ মোকাররম,মোঃ শফিক,মোঃ বায়জিদ, বেলাবো উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান,নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য আশিক নেওয়াজ, মাসুম বিল্লাহ,উপজেলা সাইবার দলের সভাপতি ইকবাল হোসেন রাহাত গাজী, সাধারণ সম্পাদক সামি হোসেন, ছাত্রনেতা মোঃ সারোয়ার হোসেন, মোঃ পায়েল,মোঃ শাহাদৎ ও রাজিব’সহ প্রমুখ।

নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন ফকির রাজ বলেন,নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে এবং বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। আমরা লক্ষ্য করছি, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দল, সরকার ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা যুবদল সতর্ক অবস্থানে রয়েছে।

বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন বলেন,
কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। দলের প্রয়োজনে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

মিছিলে উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category