• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ষ’ড়য’ন্ত্রের শিকার নিজাম শেখের পরিবার চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশের চিকিৎসাসেবা সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১৫শত খাদ্য সহায়তা বিতরণ কোস্ট গার্ডের অভিযানে মহেশখালীতে মিন্টু বাহিনীর প্রধান গ্রেপ্তার নারীর ক্ষমতায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: পাঁচবিবিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশের চিকিৎসাসেবা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে জেলা পুলিশ। ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ জানায়, সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক দল বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় লস্করপুর ইউনিয়নে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category