• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

বাগেরহাট সরকারি পি.সি. কলেজে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলমের মতবিনিময়

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের আধুনিক যোগাযোগ ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তুলতে কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।”

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম’সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category