খন্দকার জালাল উদ্দীন: শাহাবুল মাহমুদ সাবেক সভাপতি, দৌলতপুর উপজেলা গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় নমিনেশন ফরম উত্তোলনের মাধ্যমে দল যদি দৌলতপুরের জনগণের অধিকার আদায়ের সংগ্রামের জন্য চূড়ান্ত মনোনীত করে, নিজেকে ধন্য মনে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) সারাদেশে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কুষ্টিয়া-৭৫, দৌলতপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, গণঅধিকার পরিষদ মৌখিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছে।
দৌলতপুরের জনগণের অধিকার ও উন্নয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস ভাবে কাজ করতে চাই বলে জানান। অবহেলিত ও পিছিয়ে পড়া দৌলতপুরের জনগণের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। গণঅধিকার পরিষদ গরীব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে।
গণঅধিকার পরিষদ এর প্রতিশ্রুতি:
✅ দৌলতপুরের স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন,✅ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,✅ রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন,✅ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা।
গণঅধিকার পরিষদ বিশ্বাস করি, দৌলতপুরের জনগণের ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোটের মাধ্যমেই এই অঞ্চলের উন্নয়ন সম্ভব। আপনারা সবাই একটি সোনার দৌলতপুর গড়তে আমাদের গণঅধিকার পরিষদে যোগ দিন এবং দলীয় প্রতীক ট্রাক মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দিন। আসুন, নতুন দৌলতপুর গড়ি, জনগণের অধিকার নিশ্চিত করি!