• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃ’ত্যু,রেস্টুরেন্ট ম্যানেজার গ্রেপ্তার বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা পানছড়ি সীমান্তে এসএমজি ও ১শত রাউন্ড গুলি উদ্ধার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ’ত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ভৈরবে ক্রয়কৃত জমি দখলে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

পানছড়ি সীমান্তে এসএমজি ও ১শত রাউন্ড গুলি উদ্ধার

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল পালিয়ে যায়।
গত ১৬ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে পানছড়ি উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সীমান্তের কাছের পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে টহল দল। তাদের থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা পাশের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category