• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্য রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

চেকপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সাদেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল।

এ সময় বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মাইদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category