শিরোনাম :
বেলাবতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, ১০ দিনের কারাদণ্ড কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক দুর্ঘটনায় প্রান গেলো ভ্যান চালোকের বেলাবতে শহীদ জিয়া স্মৃতি রক্তদান সংগঠনের সদস্য ফরম বিতরণ জামালগঞ্জে পুষ্টি সপ্তাহে সাংবাদিক হেনস্তা, এলাকায় চরম উত্তেজনা ভূরুঙ্গামারী শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ চুলকাটিতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত কলেজ ছাত্র হত্যার নেপথ্যে হেলাল—নবীগঞ্জে গ্রেপ্তার ৩ অষ্টগ্রামের হাওরে ধানে নেক ব্লাস্ট আতঙ্ক, সোনালি স্বপ্নে দুশ্চিন্তার ছায়া অল্প টাকায় কঠিন খাটুনি, বেঁচে থাকাই রূপসীদের বড় যুদ্ধ কুলিয়ারচরে ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক দুর্ঘটনায় প্রান গেলো ভ্যান চালোকের

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১ঘটিকার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।সকালে রাস্তা পারাপার সময় একটি দ্রুতগতির মাছ বাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঐ এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি অবগত আছি তবে থানায় কোন ধরনের অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে ব্যবস্তা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category