শিরোনাম :
শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রামের উলিপুরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা হাতিয়ায় বাবা-ছেলে দু’জনই গুরুতর অসুস্থ মানবিক সহায়তার আবেদন বাগেরহাটে ভবনের সানসেড নির্মানে প্রতিবাদ করায় হামলা, সংবাদ সম্মেলন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মো.বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি / ১২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের অরবিট রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সাধারণ বার্ষিক সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্যা নিউ নেশন পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এ আউয়ালকে সভাপতি এবং এস এ টিভির নরসিংদী প্রতিনিধি মো. সজল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে এই কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নরসিংদী জেলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐক্যই সাংবাদিকতার মূল শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে নরসিংদী জেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category