শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১ কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে দেড় ১ লাখ টাকা জরিমানা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ঠাকুরগাঁওয়ে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে পরিবারের কাছে টাকা পেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনে,প্রতিমন্ত্রী রাজীব আহসান বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালী হবিগঞ্জে চেকপোস্টে বাসে তল্লাশি: ৩১শত পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‎ দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ / ৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোঃ মনিম আল হাসান (২৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে মনিম মোটরসাইকেলযোগে দরগা এলাকা থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category