শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

হতদরিদ্র মোস্তফা শেখের পৈতৃক জমি প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি / ১৫ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে ভট্ট বালিয়াঘাটা এলাকার মৃত মুনসুর আলী শেখের পুত্র হতদরিদ্র মোঃ মোস্তফা শেখের ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি একই এলাকার শুকুর আলীর পুত্র মোহাম্মদ আলী গং বাহিনী প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ পাওয়া গেছে।

নিররুপায় হয়ে মোঃ মোস্তফা শেখ চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, কিছুদিন পূর্বে মোস্তফা শেখ তার পিতার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জে.এল ৮২ নং কনকপুর মৌজার ১১০ নং খতিয়ান থেকে কিছু গাছ বিক্রয় করেন স্থানীয় এক ব্যাপারীর কাছে ক্রয়কৃত গাছ কাটতে গেলে বিবাদীগণ সম্মিলিতভাবে বাঁধা প্রদান করেন এবং জমি তাদের বলে দাবী করে। গাছ কাটায় বাধা প্রদান করলে মোস্তফা শেখ বিবাদীগণের নিকট উক্ত বিষয়ে জানতে চাইলে বিবাদীগণ ওই জমি নিজেদের বলে দাবী করে। পরবর্তিতে মোস্তফা শেখ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে সুষ্ঠু সমাধানের আশায় প্রশাসনের দ্বারস্থ হন।

বিবাদী মোহাম্মদ আলী গং বাহিনীর সদস্যরা হলেন মৃত শুকুর আলী নিকারী’র পুত্র মোহাম্মদ আলী নিকারী, ছোটো নিকারী, আক্কেল আলী নিকারী, মৃত মনি মিয়া’র পুত্র নূর ইসলাম নিকারী’সহ আরো ৪/৫ জন।

স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী গং বাহিনী দারা সাধারণ মানুষকে হয়রানি’সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার সাধারণ মানুষ বিভিন্ন বিয়ষ নিয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে সেনাবাহিনী সরেজমিনে এসে তাদের বিরুদ্ধে নানাবিধ অপকর্মের তথ্য মেলে।

এ বিষয়ে বিবাদী মোহাম্মদ আলী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মোস্তফা শেখের জমিতে গাছ কাটায় বাঁধা দেয়নি। আমার বিরুদ্ধে ভিত্তিহীনভাবে অভিযোগ করা হয়েছে।

চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর জানান, মোস্তফা শেখ চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এর আগেও মোহাম্মদ আলী গং বাহিনীর বিরুদ্ধে এলাকার একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category