শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১ কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে দেড় ১ লাখ টাকা জরিমানা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ঠাকুরগাঁওয়ে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে পরিবারের কাছে টাকা পেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনে,প্রতিমন্ত্রী রাজীব আহসান বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালী হবিগঞ্জে চেকপোস্টে বাসে তল্লাশি: ৩১শত পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‎ দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনে,প্রতিমন্ত্রী রাজীব আহসান

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সকল মতের মানুষের স্বার্থে আমরা স্ব-উদ্যোগে সরেজমিনে এসেছি। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য —এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় হাতিয়ার মানুষের যাতায়াত সহজ করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনার জন্য এ পরিদর্শন করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে এবং আসন্ন ঈদুল আজহা-এর আগেই নতুন একটি ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া ফেরির র‍্যাম্প টেকসই করতে দুই পাশের নদীতীর স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের অধীনে হাতিয়ার উন্নয়নে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় শতাধিক উপকারভোগী মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category