নরসিংদীর বেলাবোতে উপজেলা কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, বেলাবোবাসীকে সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নবাগত নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী, বেলাব থানার ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওছার, উপজেলা জামায়াতের আমির মোঃ জহিরুল ইসলাম, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, নসিপির বেলাবো উপজেলার আহবায়ক সাইঈী হাসান নওফেলসহ সরকারি দপ্তের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।