• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)এর যৌথভাবে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচিতি, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের (রাঙ্গাপাজাপ) এনেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে ইউএনডিপি এবং জেলা পরিষদের মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। প্রকল্পগুলোর অগ্রগতি, নির্ধারিত লক্ষ্য, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের ইতিবাচক পরিবর্তনে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category