• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও-নেই দৃশ্যমান উন্নতি কচাকাটার গুরুত্বপূর্ণ সড়ক

মো:নুরনবী সরকার, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার সদর বাসস্ট্যান্ড থেকে কচাকাটা বাজার পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে ।

বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি এড়াতে যানবাহনে না উঠে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। বর্ষার সময় সড়কের গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খারাপ রাস্তার কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ক্রেতাদের চলাচলে অসুবিধা হওয়ায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category