• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব অভিযানে মোট তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে রামু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন টমটমে তল্লাশি চালিয়ে দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক কারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category