• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

কচাকাটায় পুলিশের কৌশলগত অভিযান: ই’য়া’বাসহ ব্যবসায়ী আটক

মো:নুরনবী সরকার, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের কচাকাটা থানাধীন চরাঞ্চলে কৌশলগত অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি মোঃ দুলু মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। গ্রেফতার হওয়া দুলু মিয়া নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌদ্দঘুড়ি এলাকার বাসিন্দা। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে চক্রটির অপর দুই সদস্য একই এলাকার মোঃ হানিফ মিয়া (৩৮) ও মোঃ জাকির আলী (৩৬) সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।
​কচাকাটা থানা সূত্রে জানা যায়, ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনা ও প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এর ওপর ভিত্তি করে গতকাল পুলিশ সদস্যরা সারাদিন নদীতে জেলের ছদ্মবেশে পর্যবেক্ষণ চালান। পরে রাত ১১টার দিকে দূর্গম চর নারায়ণপুরে ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুলু মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
​কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বিশ্বাস জানান, চরাঞ্চলের ভৌগোলিক দুর্গমতাকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক চোরাচালান পরিচালনা করে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতকদের বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category