• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

কালীগঞ্জে শ্বশুরকে কু’পিয়ে হ’ত্যা, থানায় জামাইয়ের আত্মসমর্পণ

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক শ্বশুর নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাই মোজ্জামেল কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর নোভা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই এলাকার বাসিন্দা ও কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মোজ্জামেল আত্মগোপনে ছিলেন। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে ওসির নির্দেশে সকাল ১০টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।
পুলিশের কাছে মোজ্জামেল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category