• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ছি’নতাই’কারী সহ গ্রেফতার-৭

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপার কে গ্রেপ্তার
করা হয়েছে। একই দিনে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের বরাত দিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক বহনের অভিযোগে বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা
বহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।

এদিকে একই দিন কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন। ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাই করতেন তারা স্বীকার করে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (৬ সেপ্টেম্বর বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category