শিরোনাম :
কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড অষ্টগ্রামের হাওর ডুবল ভারী বৃষ্টিতে, দিশেহারা কৃষক-জনজীবন ঠাকুরগাঁওে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি টেকনাফে অপহরণচেষ্টা ঠেকাতে গিয়ে ইউপি সদস্যের ওপর হামলা, উত্তেজনা সাংবাদিকের উপর হামলার ঘটনায় চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ তথ্যমন্ত্রীর সঙ্গে দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ গোসাইরহাটে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

  1. অল্পবয়সী মেয়েকে বিয়ে করতে এসে কারাদণ্ডে দণ্ডিত হলেন জয় চৌধুরী (২৩) নামে এক যুবক। সেই সাথে তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর (২৩) সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাসের ও স্থানীয়দের। উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।

    এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category