• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর জন্মদিন উপলক্ষ্যে যুবদলের দোয়া মাহফিল

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর ৫৭তম শুভ জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০২ জুন) সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এস এম জিলানীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রশিদ ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক আবিদ হাসান। টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন
টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক এম মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেল্লাল শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস,
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম নাসির শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর, এবং
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের সভাপতি রায়হান হাবিব। উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category