• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে তিনি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেললে মাঠের পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে নিপতিত হয়।

বিষয়টি জানার পর রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে বিষয়টি অবগত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তারা অসহায় কৃষক পরিবারটির জমির পরিপক্ক পাট কেটে ঘরে তুলে দেন এবং কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করেন।

বাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে পরিবারটি পুনরায় আশাবাদী হয়ে উঠেছে এবং তাদের বন্ধ হয়ে যাওয়া কৃষি কার্যক্রম সচল হয়েছে। তারা আনসার ও ভিডিপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি, বিপদের দিনে অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ‘একটি সামাজিক ও মানবিক বাহিনী’ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দায়িত্বশীল ও মানবিক বাহিনী গড়ার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মাঠপর্যায়ের সদস্যরা সামাজিক কাজে অবদান রাখছেন। ফলশ্রুতিতে, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি এক অনন্য সামাজিক ও মানবিক বাহিনী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category